Connect with us
ক্রিকেট

দর্শকদের কষ্ট কমাতে মিরপুরের গ্যালারিতে ছাউনি বসাবে বিসিবি

BCB to install roofs in the Mirpur galleries to ease spectators’ discomfort.
তামিম ইকবাল। ছবি- বিসিবি

বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের গ্যালারিতে নতুনত্ব আনতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। 

মিরপুর স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে গ্যালারিতে দর্শকদের কষ্ট লাঘবের জন্য দারুণ উদ্যোগ নিয়েছে বিসিবি। গ্যালারির যেসব স্ট্যান্ডে শেড বা ছাউনি নেই, সেখানে ছাউনি স্থাপনের পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গ্যালারির আধুনিকায়ন নিয়ে পরিকল্পনার কথা জানান তামিম।

মিরপুর স্টেডিয়ামের সাধারণ গ্যালারি এমনকি যেখানে স্কোরবোর্ড আছে, সেখানে কোনো ছাউনি নেই। দর্শকদের কষ্ট কমাতে সেখানে ২৭ হাজার স্কয়ার ফিটের মতো ক্যানোপি সেটআপ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যারা সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখেন, তাদের কষ্ট লাঘব করতেই বোর্ডের এমন সিদ্ধান্ত।



তামিম বলেন, ‘আমাদের স্টেডিয়ামের বিশেষ করে যেখানে স্কোরবোর্ড আছে, সেখানে কোনো ছাউনি নেই। এখানে টিকিটের দাম কম থাকে, তাই এখানেই সবচেয়ে বেশি দর্শক আসে। এই গরমে তারা প্রচণ্ড কষ্ট পায়। আমরা সবাই রাজি হয়েছি সেখানে প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো কেনোপি সেটআপ করে দিব।’

তবে যেখানে ছাউনি আছে সেখানে বড় ফ্যান বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ছাউনিতে ফ্যান বসিয়ে পরীক্ষা চালিয়েছে বিসিবি। এই পরীক্ষা সফল হলেই ছাউনিতে বড় বড় ফ্যান বসানো হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয় করতে স্টেডিয়ামের ছাউনির ওপর সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনাও রয়েছে বিসিবির।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট