Connect with us
ক্রিকেট

বিসিবির পরিচালক হলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান

Aminul Islam Bulbul
কোচিংয়েও বেশ সাফল্য দেখিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির নতুন পরিচালক হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এরই মধ্যে তিনি বিসিবির পরিচালক মনোনীতও হয়েছেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন। সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।

বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় সেই পদ শূন্য হয়।




আরও পড়ুন:

» বাংলাদেশকে সিরিজ বাঁচাতে পাকিস্তানের মাটিতে গড়তে হবে ইতিহাস

» আইসিসিতে ‘নালিশ’ জানিয়ে হুঁশিয়ারি দিলেন ফারুক আহমেদ


শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

AMinul century

প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বুলবুল

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। কিন্তু বছর ঘোরার আগেই সেই চেয়ার ছাড়তে হচ্ছে ফারুককে। বসার অপেক্ষায় রয়েছেন বুলবুল।

এর আগে ৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে এনএসসি। একইসঙ্গে আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজ যার অনুমোদন দিয়েছে বিসিবি।

ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট