Connect with us
ক্রিকেট

বিপিএল শুরুর সময় পরিবর্তন করলো বিসিবি

bpl trophy
বিপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের সময়সূচি কিছুটা পরিবর্তন করেছে আয়োজক কর্তৃপক্ষ।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি পূর্বনির্ধারিত দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



বিজ্ঞপ্তিতে বলা হয়, আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার কারণেই এই সময় পরিবর্তন করা হয়েছে। তবে আসরের বাকি ম্যাচগুলো আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচের প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত।

একই দিনের পরবর্তী ম্যাচের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা শেষ হবে রাত ১১টা ৫ মিনিটে।

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট