Connect with us
ফুটবল

নতুন কাউকে কিনতে পারছে না বার্সা, নেপথ্যে লা লিগার নিয়ম!

Barcelona vs Valencia
বার্সেলোনা। ছবি- সংগৃহীত

আসন্ন মৌসুমে খেলোয়াড় কেনাবেচা নিয়ে বড় সংকটে পড়েছে বার্সেলোনা। লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস জানিয়ে দিয়েছেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে কাতালান ক্লাবটি নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে এখনই নিবন্ধন করতে পারবে না।

লা লিগার ১:১ নিয়ম অনুযায়ী, ক্লাবগুলো যতটুকু আয় করবে, ততটুকু ব্যয় করতে পারবে। এই নিয়ম মানতে না পারায় বার্সা নতুন খেলোয়াড় নিবন্ধনে পিছিয়ে আছে।

তেবাস বলেন, “গার্সিয়াকে কেনা আর নিবন্ধন করা এক জিনিস নয়। এর আগে তাদের খেলোয়াড় বিক্রি করে বাজেট ঠিক করতে হবে।”




আরও পড়ুন:

» ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন খেললেন না নেইমার?

» দাপুটে ব্যাটিংয়ে ১০ ইনিংস পর ফিফটি করলেন লিটন দাস


এদিকে অ্যাথলেটিকো বিলবাওয়ের ২২ বছর বয়সী উইঙ্গার নিকো উইলিয়ামসকে দলে ভেড়াতে চায় বার্সা। কিন্তু ৬২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ এককালীন পরিশোধে রাজি না হওয়ায় বিলবাও তাকে ছাড় দিতে নারাজ। অর্থ সংগ্রহে ফারমিন লোপেজ ও রোনাল্ড আরাউহোর বিক্রির গুঞ্জন চলছে।

নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত মৌসুম শেষে দলকে আরও শক্তিশালী করতে চাইলেও, কঠোর আর্থিক নীতির কারণে বার্সেলোনাকে কঠিন দলবদল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে বলে মনে করছেন ফুটবল মার্কেট বিশেষজ্ঞরা।

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/এআর/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল