Connect with us
ফুটবল

বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই, খেলা দেখা যাবে যেখানে

Bangladesh women football team practice
বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন। ছবি- বাফুফে

আগামীকাল রোববার (২৯ জুন) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন। সেই লক্ষ্যে ইতোমধ্যে মিয়ানমারে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপের টিকিট বাগিয়ে নিতে ‘সি’ গ্রুপের কঠিন প্রতিযোগিতায় লড়বে বাংলাদেশের মেয়েরা।

আসন্ন ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। এশিয়ার সেরা ১২ দল নিয়ে মাঠে গড়াবে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি বছরের জুন-জুলাই বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যার মধ্যে বাংলাদেশের খেলা শুরু কাল।

বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপ থেকে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। বাছাইপর্বে ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট ৩৪টি দল। যেখানে ‘এ’ ও ‘বি’ গ্রুপে ৫টি করে দল খেলবে এবং বাকি ৬টি গ্রুপে থাকবে সমান ৪টি করে দল।




আরও পড়ুন:

» আজ শুরু হচ্ছে প্রবাসী ফুটবলার নিয়ে বাফুফের তিন দিনের ট্রায়াল

» কলম্বো টেস্টের চতুর্থ দিনসহ আজকের খেলা (২৮ জুন ২৫)


আগামীকাল ‘সি’ গ্রুপের উদ্বোধনী দিনে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর ২ জুলাই বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে ঋতুপর্নারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ইয়াংগুনের থুউন্না স্টেডিয়ামে।

এই বাছাইপর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষে থাকা ৮ দল পাবে এশিয়ান কাপের টিকিট। স্বাগতিক দল হিসেবে সরাসরি এই টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়া। এছাড়া সবশেষ ২০২২ আসরে শীর্ষ ৩ দল― জাপান, চায়না ও দক্ষিণ কোরিয়া সরাসরি অংশ নেমে এশিয়া কাপে। আর বাকি ৮ দল আসবে এই বাছাইপর্বের বাধা টপকে।

যেভাবে দেখা যাবে বাংলাদেশের খেলা:

বাংলাদেশের কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠান এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা দেখানোর বিষয়টি নিশ্চিত করেনি। তবে অনলাইনে বিনামূল্যেই উপভোগ করা যাবে এই ম্যাচ। মায়ানমার ভিত্তিক ইউটিউব চ্যানেল pyone play sports এর পর্দায় সরাসরি দেখা যাবে টুর্নামেন্টের সকল খেলা। বিষয়টি নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছে মিয়ানমার ফুটবল ফেডারেশন।

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল