Connect with us
ফুটবল

বিদেশি লিগে নেমেই গোল-অ্যাসিস্টে দাপট দেখালেন বাংলাদেশিরা

Bangladeshi footballers in Bhutan league
ভুটানের লিগে বাংলাদেশি ফুটবলার। ছবি- সংগৃহীত

মাঠে গড়িয়েছে ভুটান ফুটবল লিগ। যেখানে এক মৌসুমেই এবার খেলতে গেছেন সাফ জয়ী বাংলাদেশের ১০ ফুটবলার। গতকাল লিগের প্রথম দিনেই থিম্পু সিটির হয়ে মাঠে নামেন তিন বাংলাদেশি নারী ফুটবলার। যেখানে গোল-অ্যাসিস্টে দাপট দেখিয়েছেন লাল-সবুজের প্রতিনিধি মারিয়া-শামসুন্নাহাররা।

গতকাল শনিবার চ্যাংলিমিথাং স্টেডিয়ামে উজেন একাডেমিকে ৪-২ গোলে হারিয়েছে থিম্পু সিটি। যেখানে ম্যাচের শুরুর একাদশে ছিলেন শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা ও সানজিদা আক্তার। দলের জয়ের রাতে গোল পেয়েছেন মারিয়া। আর একাই তিন গোলে অ্যাসিস্ট করেছেন শামসুন্নাহার।

এদিন ম্যাচের ২৯তম মিনিটে শামসুন্নাহার সিনিয়রের ক্রসে হেডে থিম্পু সিটিকে প্রথম লিগ এনে দেন সোনালি। কিছুক্ষণ বাদেই সোনালি দ্বিতীয় গোলটিও করেন শামসুন্নাহারের নিখুঁত পাস থেকে। বিরতির পর এই বাংলাদেশি ফুটবলাররের কর্নার থেকেই গোল করেন আরেক বাংলাদেশি ফুটবলার মারিয়া।




আরও পড়ুন:

» পাকিস্তানে কেমন ছিল শেষ কয়েকদিন, জানালেন রিশাদ

» নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের ইনিংস নিয়ে যা বললেন নাসুম


 

৫৩তম মিনিটে শামসুন্নহারের কর্নার গোলকিপার ক্লিয়ার করতে ব্যর্থ হলে হেডে লক্ষ্যভেদ করেন বাংলাদেশের হয়ে দুটি সাফ জয়ী মারিয়া। বাংলাদেশি ফুটবলারদের দারুন নৈপুণ্যে এদিন জয় পেতে খুব বেশি কষ্ট হয়নি থিম্পু সিটির। মজার বিষয় গতকাল শনিবার ছিল মারিয়ার জন্মদিন। নিজের বিশেষ দিনটি গোল করে রাঙিয়েছেন তিনি।

এবারের ভুটান লিগে এই তিন ফুটবলার ছাড়াও ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। আজ রয়েছে তাদের প্রথম ম্যাচ। বাংলাদেশের সর্বাধিক চার ফুটবলার রয়েছেন পারো এফসিতে। যেখানে আছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। তাদের ম্যাচ আগামী ১৫ মে।

ক্রিফোস্পোর্টস/১১মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল