Connect with us
ক্রিকেট

বাংলাদেশিরা আমাদের ভাই : সালমান আগা

Salman Ali
সালমান আলী আগা। ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে চলা নাটকীয়তার পর আগামী শনিবার নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ভারত ম্যাচ বয়কট করায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে তাদের গ্রুপপর্বের খেলা। তবে টুর্নামেন্টে বাংলাদেশকে মিস করবেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ থাকলেও সেই ম্যাচ খেলার অনুমতি দেয়নি পাকিস্তান সরকার। তবে সরকারের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রাখছেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ হবে কি না, সে সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। ম্যাচটি হবে কি না, তা এখনও অনিশ্চিত, তবে সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটিই অনুসরণ করব।’

সদ্য ঘরের মাঠে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছে বাবর-সাইমরা। গত এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদী আগা। ভালো করার প্রত্যয় রেখে বলেন, ‘আগের টুর্নামেন্টগুলোতে আমরা সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এবার দল ভালো খেলছে, গত ছয় মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি এবং এশিয়া কাপের পর থেকেও ধারাবাহিকভাবে ভালো করছি। আশা করি এবার ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’



প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আগা। নিজের অনুভূতি নিনিয়ে বলেন, ‘অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম বিশ্বকাপ এবং আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি আমার নেতৃত্বে দল ভালো পারফরম্যান্স করবে।’

বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আগা বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না।’

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট