Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

Bangladesh-Zimbabwe_Test, ODI and T-20 series schedule
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ছবি- এএফপি

অস্ট্রেলিয়া সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশের ক্রিকেটাররা। ঘরের মাঠে অজিদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে করেছে টাইগাররা। এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। ইতোমধ্যে জিম্বাবুয়েতে পৌঁছে গেছে টেস্ট দলের সদস্যরা। আগামীকাল ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে মাঠে গড়াবে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

টেস্ট সিরিজ শেষে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আগামী ৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপএ ৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ১১ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।



ওয়ানডে সিরিজ শেষে হারারে থেলে বুলাওয়েতে পাড়ি জমাবে দুই দল। সেখানেই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। আগামী ১৫ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৭ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১৯ জুলাই তৃতীয় টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে জিম্বাবুয়ে অধ্যায়। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

একনজরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি :

তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ) ভেন্যু
২৮ জুনএকমাত্র টেস্টদুপুর ১ টা ৩০ মিনিটহারারে
৬ জুলাইপ্রথম ওয়ানডেদুপুর ১ টা ৩০ মিনিটহারারে
৯ জুলাইদ্বিতীয় ওয়ানডেদুপুর ১ টা ৩০ মিনিটহারারে
১১ জুলাইতৃতীয় ওয়ানডেদুপুর ১ টা ৩০ মিনিটহারারে
১৫ জুলাইপ্রথম টি-টোয়েন্টিবিকাল ৪টা ৩০ মিনিটবুলাওয়ে
১৭ জুলাইদ্বিতীয় টি-টোয়েন্টিবিকাল ৪টা ৩০ মিনিটবুলাওয়ে
১৯ জুলাইতৃতীয় টি-টোয়েন্টিবিকাল ৪টা ৩০ মিনিটবুলাওয়ে

গত বছর ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছিল রোডেশিয়ানরা। তবে দ্বিতীয় টেস্টে জয় নিয়ে সিরিজ হার এড়ায় স্বাগতিকরা। তাতে ১-১ সমতায় শেষ হয় সিরিজটি।

তবে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সবশেষ সফরটি সুখকর ছিল না। সবশেষ ২০২২ সালে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেই সফরে ওয়ানডেতে ২-১ ব্যবধানে এবং টি-টোয়েন্টিতেও ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট