Connect with us
ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি বাংলাদেশ নারী ফুটবল দলের

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

ফিফার সর্বশেষ প্রকাশ করা র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পাঁচ ধাপ এগিয়ে এখন তারা উঠে এসেছে ১২৮ নম্বরে।

গত ফিফা উইন্ডোতে নিজেদের চেয়ে শক্তিশালী জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আফঈদা-ঋতুপর্ণারা। জর্ডানের আম্মানে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ৩১ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে চমক দেখায় পিটার বাটলারের দল।

এরপর ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে বাঘিনীরা। দলের হয়ে গোল দুটি করেন শামসুন্নাহার ও শাহেদা আক্তার রিপা। এই দুটি প্রীতি ম্যাচের আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩তম।




আরও পড়ুন:

»ইতিহাস গড়ে ৩০ লাখ টাকার গাড়ি পেলেন প্রত্যেক ফুটবলার

»পেনাল্টি না দেওয়া সেই রেফারি ও তার স্ত্রী পড়েছেন তোপের মুখে!


র‍্যাঙ্কিংয়ে এই উন্নতির পর এখন বাংলাদেশের লক্ষ্য এবার এশিয়ান কাপ বাছাই। আগামী ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া এই বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে।

বাছাই পর্ব শেষে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দল পাবে মূল পর্বে খেলার সুযোগ। টুর্নামেন্ট শুরুর আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে চাচ্ছেন কোচ পিটার বাটলার।

ক্রিফোস্পোর্টস/১২জুন২৫/এসএ/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল