গ্রুপপর্ব পেরিয়ে সুপার সিক্সে এসেই হোঁচট খাওয়ার মুখে বাংলাদেশের মেয়েরা। নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ছোট্ট পুঁজি পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। এতে করে জয়ের জন্য ভারতের মেয়েদের দরকার মাত্র ৬৫ রান।
টুর্নামেন্টে টিকে থাকতে কার্যত জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন লক্ষ্যে শুরুটা ভালো হলো না জুনিয়র টাইগ্রেসদের। রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে পেরেছে।
দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরেছেন। শুরুর পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান।
আরও পড়ুন:
» বিপিএল প্লে-অফ: যেসব সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রতিটা দল
» সিদ্ধান্ত পাল্টালো বিসিবি, হচ্ছে না মেয়েদের বিপিএল
এলবিডব্লিউ হয়ে মাওয়া বিদায় নিলে ভাঙে জুটি। ২০ বলে তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। শেষ পর্যন্ত আর বেশিদূর এগোতে পারেনি ধুঁকতে থাকা বাংলাদেশ।
একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৫/এজে
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...