Connect with us
ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নতুন মুখ

“The T20 series will be exciting for both teams,” says Tom Latham.
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি। ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ১৪৬ দিন পর টি-টোয়েন্টি খেলতে নেমেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের একাদশে রয়েছে ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার।

একাদশে জায়গা পাননি তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইন, তাকে অভিষেকের অপেক্ষায় থাকতে হচ্ছে। সুযোগ পেয়েছেন আরেক পেসার রিপন মন্ডল।

ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড দল। অধিনায়ক টম ল্যাথাম চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। অনুশীলনের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি।



নিউজিল্যান্ডের দলে এবার বেশ কয়েকজন নতুন মুখ আছে। সম্প্রতি বিশ্বকাপ খেলা দল থেকে এই দলে রয়েছেন শুধু ইশ সোধি। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া কেলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিজ্ঞতা খুব বেশি নয়। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে করেছেন ৫৭ রান। এই ম্যাচে নাথান স্মিথ ও ম্যাথু ফিশার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলছেন।

বাংলাদেশ দলেও রয়েছে কিছু পরিবর্তন। পেস আক্রমণের গুরুত্বপূর্ণ তিন সদস্য মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। এতে নতুনদের সুযোগ তৈরি হয়েছে।

রিপন মন্ডল সেই সুযোগ কাজে লাগানোর লক্ষ্য নিয়ে দলে জায়গা পেয়েছেন। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও জাতীয় দলে নিয়মিত হওয়ার জন্য এই সিরিজটি তার জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট