Connect with us
ক্রিকেট

কলম্বো টেস্টে যে লক্ষ্য নিয়ে খেলতে নামবে বাংলাদেশ

Bangladesh will play with the aim of winning the Colombo Test
কাল থেকে শুরু হচ্ছে কলম্বো টেস্ট। ছবি- এপি

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ড্র করেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ড্র করেই খুশি টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টের আগে বেশ আত্মবিশ্বাসী টাইগার শিবির। কলম্বোতে সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে নাজমুল হোসেন শান্ত দল।

গল টেস্টে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং বিভাগে দুই ইনিংস মিলিয়ে ৩টি সেঞ্চুরি এসেছে টাইগারদের ব্যাট থেকে। যার মধ্যে দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পান অধিনায়ক শান্ত। আরেকটি সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। অন্যদিকে বল হাতে ফাইফার তুলে নেন নাঈম হাসান। এছাড়া তাইজুল-হাসান মাহমুদরাও বেশ ভালো করেছেন।

গল টেস্টে ড্রয়ের পর বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আর এই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই দ্বিতীয় টেস্টে আরও ভালো করতে চায় সফরকারীরা। ম্যাচের আগের দিন আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।




আরও পড়ুন:

» মিরাজ ফিরলে বাদ পড়বেন নাঈম? কি বলছেন কোচ

» নারী এশিয়ান কাপ বাছাই : বাংলাদেশের ম্যাচ কবে-কখন?


এই ক্যারিবিয়ান কোচ বলেন, ‘গল টেস্ট থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। বেশিরভাগ সময় প্রথম টেস্টে আমরা একটু ধীরগতির ক্রিকেট খেলে থাকি। তবে এবার আমরা শুরু থেকেই বেশ ভালো করেছি। এটা দলের সবাইকে আত্মবিশ্বাস দিচ্ছে। সবাই বেশ আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।’

শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে হারানো মোটেও সহজ হবে না। তবে জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে খেলতে নামবে বলে জানিয়েছেন সিমন্স, ‘গল টেস্টে শ্রীলঙ্কা বেশ ভালো ক্রিকেট খেলছে। তাদেরকে হারানো সহজ হবে না। কিন্তু আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব। কীভাবে জেতা যায়, সেই মানসিকতা নিয়েই সবসময় খেলতে হবে।’

টেস্ট সিরিজের ট্রফি নির্ধারণের জন্য কলম্বো টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্টে যারা জয় পাবে তারাই ট্রফি জিতবে। তবে এ ম্যাচও ড্র হলে ট্রফি ভাগাভাগি করবে দুই দল।

আগামীকাল থেকে শুরু হবে কলম্বো টেস্ট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি ।

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট