Connect with us
ক্রিকেট

মিরাজের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, মেয়াদ বাড়ল লিটনেরও

Bangladesh will play the World Cup under Miraz’s leadership, and Liton’s tenure has also been extended.

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে মেয়াদ বাড়ল মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাসের। আজ শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভায় ওয়ানডে অধিনায়ক মিরাজ ও টি-টোয়েন্টি লিটনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন মিরাজ। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে লিটনকে। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেসন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

প্রথম দফায় এক বছরের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল মিরাজকে। গত বছরের জুনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অধিনায়ত্ব শুরু হয় মিরাজের। এবার নতুন করে অধিনায়কত্বের মেয়াদ বাড়ল মিরাজের। তার অধীনে ৪ ওয়ানডে সিরিজের মধ্যে ২টি সিরিজে জয় পেয়েছে লাল-সবুজরা।



এদিকে লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে ২০২৬ বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এবার নতুন করে তার অধিনায়কত্বের মেয়াদ বাড়িয়ে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত করল বিসিবি। গত বছরের মে মাসে আরব আমিরাত সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব শুরু করেন লিটন।

বাংলাদেশ ওয়ানডে দলে মিরাজের ডেপুটি হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনিও থাকছেন ওয়ানডে দলে সহ-অধিনায়ক। এছাড়া টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবেও ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন সাইফ হাসান।

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট