Connect with us
ক্রিকেট

স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, একনজরে সময়সূচি

Bangladesh will play a tri-nation series in Scotland — schedule at a glance
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে বাছাইপর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে বাংলাদেশ নারী দল। চলতি বছরের জুনে ইংল্যান্ডে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ ও স্কটল্যান্ড ছাড়াও খেলবে নেদারল্যান্ডস।

আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট স্কটল্যান্ড। এই ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ২ বার করে মুখোমুখি হবে। তবে সিরিজে থাকছে না কোনো ফাইনাল। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন হবে।

আগামী ২৮ মে থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ, যা চলবে ৪ জুন পর্যন্ত। আগামী ৩০ মে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৩১ মে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মোকাবিলা করবে নিগার সুলতানা জ্যোতির দল।



২ জুন তৃতীয় ম্যাচে ফের স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৪ জুন সিরিজে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের সবগুলো ম্যাচ হবে এডিনবার্গের দ্য গ্রাঞ্জ ক্লাব মাঠে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

একনজরে ত্রিদেশীয় সিরিজে পূর্ণাঙ্গ সময়সূচি-

তারিখম্যাচবাংলাদেশ সময়
২৮ মেস্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডসসন্ধ্যা ৬ টা
৩০ মেবাংলাদেশ বনাম স্কটল্যান্ডসন্ধ্যা ৬ টা
৩১ মেবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসসন্ধ্যা ৬ টা
২ জুনবাংলাদেশ বনাম স্কটল্যান্ডসন্ধ্যা ৬ টা
৩ জুনস্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডসসন্ধ্যা ৬ টা
৪ জুনবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসসন্ধ্যা ৬ টা

ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট