Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: একনজরে পূর্ণাঙ্গ সূচি

Bangladesh-West Indies Series: Full Schedule at a Glance
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি। ছবি- সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে শনিবার (১১ মে) পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। প্রথম টেস্টটি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর ৩০ নভেম্বর জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১০ ও ১২ ডিসেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অনুষ্ঠিত হবে।



১৫ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর দ্বিতীয় এবং ১৯ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজের সমাপ্তি হবে। সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

একনজরে পূর্ণাঙ্গ সূচি:

তারিখম্যাচভেন্যু
২২ নভেম্বরপ্রথম টেস্টঅ্যান্টিগা
৩০ নভেম্বরদ্বিতীয় টেস্টজ্যামাইকা

 

৮ ডিসেম্বরপ্রথম ওয়ানডেসেন্ট কিটস অ্যান্ড নেভিস
১০ ডিসেম্বরদ্বিতীয় ওয়ানডেসেন্ট কিটস অ্যান্ড নেভিস
১২ ডিসেম্বরতৃতীয় ওয়ানডেসেন্ট কিটস অ্যান্ড নেভিস

 

১৫ ডিসেম্বরপ্রথম টি-টোয়েন্টিসেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
১৭ ডিসেম্বরদ্বিতীয় টি-টোয়েন্টিসেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
১৯ ডিসেম্বরতৃতীয় টি-টোয়েন্টিসেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস

আরও পড়ুন: বিশ্বকাপে সাকিবের সামনে নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ! 

ক্রিফোস্পোর্টস/১১মে২৪/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট