Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ

জর্ডার ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

bd women
ভারত ও জর্ডানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ খেলে দেশে ফেরার এক সপ্তাহ না যেতেই আবারও ব্যস্ত সময় শুরু হচ্ছে ঋতুপর্ণা-আফিদাদের। আগামী শনিবার অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে রওনা হবে বাংলাদেশের নারী দল। এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলছে বাংলাদেশ।

আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে ১২ দলের এই আসর। টুর্নামেন্ট শুরুর প্রায় ১০ দিন আগেই থাইল্যান্ডে পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানে ২৫ ও ২৭ মার্চ জর্ডান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ভালো অনুশীলন ও ম্যাচের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যেই দলকে আগেভাগে পাঠাচ্ছে বাফুফে।

টুর্নামেন্টে জর্ডান রয়েছে ‘বি’ গ্রুপে এবং ভারত খেলবে ‘সি’ গ্রুপে। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা দুই তৃতীয় স্থান পাওয়া দল উঠবে কোয়ার্টার ফাইনালে।



এই আসরের সেমিফাইনালে উঠতে পারলে মিলবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ। তাই শুরু থেকেই ভালো করতে চায় বাংলাদেশ দল।

এর আগে নারী এশিয়া কাপে উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা বলেছিলেন। তবে পরে তিনি ঢাকায় ফিরে দলের সঙ্গেই কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখন অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছেন।

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল