Connect with us
ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

SAFF Under-19 Championship 2025 Final_Bangladesh vs India
সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ছবি- সংগৃহীত

চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। শুক্রবার (১৬ মে) সাফের দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

এদিন ভারতের কাছে তেমন পাত্তা পায়নি মালদ্বীপ। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় আরও এক গোল দেয় দলটি। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এর আগে প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ।



চলতি সাফে এখনো অপরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিল তারা। এরপর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।


আরও পড়ুন:

» মুস্তাফিজকে দলে নিয়েও বড় বিপদে দিল্লি

» আলোচিত সেই ফাহমিদুল আবারো বাংলাদেশ দলে ডাক পেলেন


এদিকে ভারতও এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বিশাল ব্যবধান হারায় তারা, এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে স্বাগতিক দলটি।

এর আগে ২০২২ সালে সাফের এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত। সে আসরে বাংলাদেশকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত। তবে গত আসরের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। তাই এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগামী রোববার (১৬ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল