Connect with us
ক্রিকেট

শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ পরিবর্তন

Bangladesh vs Netherlands_Toss
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি- বিসিবি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ (বুধবার) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। তার আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

আগেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তাই এশিয়া কাপের আগে সবাইকে বাজিয়ে নিতে আজকের একাদশে বড় পরিবর্তন এনেছে টাইগাররা। একাদশে ৫ পরিবর্তন এনেছেন লিটন।

শেষ ম্যাচে বিশ্রামে আছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এ ছাড়া শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকেও বিশ্রামে রাখা হয়েছে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।



এই ম্যাচ দিয়ে প্রায় ৩ বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরলেন সোহান। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচটি খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এদিকে নেদারল্যান্ডসের একাদশে একটি পরিবর্তন এসেছে। দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়েছেন সিকান্দার জুলফিকার। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টিম প্রিঙ্গল।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম।

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট