Connect with us
ফুটবল

ঢাকা টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা

team bangladesh test

ভারতের বিপক্ষে শেষ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া এ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন চট্টগ্রাম টেস্টে বাজে খেলা ইয়াসির রাব্বি ও নুরুল হাসান সোহান।

এদিকে চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ৩২৪ রানে থামে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এবার দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুদল।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা



বাংলাদেশ স্কোয়াড:
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল