Connect with us
ফুটবল

টিকে থাকার ম্যাচে বাহারাইনের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh U17 football team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি- বাফুফে

চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দারুন শুরু হয়েছে বাংলাদেশ। নিজেদের খেলা প্রথম তিন ম্যাচে বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবুও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। কেননা বাকি দুই ম্যাচের কোনোটাতে জয় বঞ্চিত হলেই এশিয়ান কাপে খেলার স্বপ্নভঙ্গ হতে পারে যুবাদের।

আজ শুক্রবার ২৮ নভেম্বর কঠিন প্রতিপক্ষ বাহরাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বিকেল দেড়টায় শুরু হবে গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। যেখানে পরাজিত হলে এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে বাংলাদেশের জন্য। তাই প্রতিটা ম্যাচই বাংলাদেশের জন্য নকআউট পর্বের মত।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। যেখানে শ্রীলঙ্কা, ব্রুনেই ও পূর্ব তিমুরের বিপক্ষে বড় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা যায় এই দলগুলোকে। তবে গ্রুপে এখনো কঠিন দুই লড়াই বাকি বাংলাদেশের, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী বাহরাইন ও চীন।



১৮ গোলে প্রথম তিন ম্যাচ জিতেও বাছাইপর্বে গ্রুপের শীর্ষে উঠতে পারেনি বাংলাদেশ। কেননা সবার উপরে থাকা চীন নিজেদের প্রথম তিন ম্যাচে এখন পর্যন্ত করেছে মোট ৩০ গোল। আর তাই বড় গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাই খুব বেশী স্বস্তিদায়ক স্থানে বাংলাদেশ আছে সেটা বলা যায় না।

Bangladesh U17 football team

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

কেননা বাছাইপর্বের প্রতিটি গ্রুপ থেকে কেবল একটিমাত্র দল অংশ নিতে পারবে এশিয়ান কাপের মূল টুর্নামেন্টে। আর সেখানে গ্রুপের সবথেকে কঠিন দুই ম্যাচ এখনো বাকি বাংলাদেশের সামনে। এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করতে হলে বাহারাইন এবং চীনকে হারানোর কোন বিকল্প নেই। আর তাই এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে থাকলেও মূল টুর্নামেন্টের জন্য পাড়ি দিতে হবে কঠিন পথ।

আজ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে মূলপর্বের আশা বাঁচিয়ে রাখতে আজ নেই জয়ের বিকল্প। এরপর এশিয়ান কাপের টিকিট নিশ্চিতের চূড়ান্ত ম্যাচে ৩০ নভেম্বর শক্তিশালী চীনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে ড্র করলেও বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্নভঙ্গ হবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল