Connect with us
ফুটবল

হামজার গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

Bangladesh vs Bhutan_1st Half
হামজার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরি।

এদিন গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের শুরুতেই হামজার গোলে কেঁপে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার কিক পায় বাংলাদেশ। সেখানে জামাল ভূঁইয়ার ক্রস থেকে দুর্দান্ত এক হেড দিয়ে বল জালে জড়ান হামজা।

বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল এটি। গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের আগে হামজা জানিয়েছিলেন প্রথম ম্যাচে গোল পাওয়াটা হবে তার জন্য বিশেষ। তবে অভিষেক ম্যাচে গোলের দেখা না পেলেও পরের ম্যাচেই সেই আশা পূরণ হলো এই তারকার।



তবে হামজার গোলের পর প্রথমার্ধে আর গোল পায়নি বাংলাদেশ। অনেকবার চেষ্টা করেও সফরকারীদের জালে বল পাঠাতে পারেননি রাকিব-ফাহামিদুলরা। তাই ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যাত স্বাগতিকরা।


আরও পড়ুন :

» বাংলাদেশের জার্সিতে প্রথম গোল পেলেন হামজা

» নেশনস লিগের ফাইনাল নিশ্চিতে আজ জার্মানির মুখোমুখি পর্তুগাল


প্রথমার্ধজুড়ে আধিপত্য ছিল বাংলাদেশের। ম্যাচের ৬০ শতাংশ সময় বল স্বাগতিকদের দখলে ছিল। প্রথমার্ধে মোট ৮টি শট নিয়েছে বাংলাদেশ, যার মধ্যে ৩টি গোলপোস্টে ছিল। অন্যদিকে নেপাল কেবল ১টি শট নিয়েছে, সেটাও ছিল গোলপোস্টের বাইরে।

সবমিলিয়ে প্রথমার্ধে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ভুটান। কিন্তু অনেক সুযোগ তৈরি করেও ভালো ফিনিশিংয়ের অভাবে আর গোল করতে পারেনি স্বাগতিকরা। ফলে প্রথমার্ধে এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় জামাল-হামজাদের।

তবে দ্বিতীয়ার্ধে ফিনিশিংয়ে উন্নতি করে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে ফাহামিদুল-রাকিবদের দিকে তাকিয়ে বাংলাদেশের সমর্থকেরা।

ক্রিফোস্পোর্টস/৪জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল