Connect with us
ক্রিকেট

বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার, সিরিজ পাকিস্তানের

Bangladesh lose big due to poor batting
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় হার বাংলাদেশের। ছবি- পিসিবি

সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। শুরুতে বোলারদের খরুচে বোলিংয়ের পর বড় লক্ষ্য পায় পাকিস্তান। তাই সিরিজে সমতা ফেরাতে ব্যাটারদের দিকে তাকিয়ে ছিল দল। তবে হতাশ করেছেন লিটন-জাকেররা। বাজে ব্যাটিংয়ের কারণে বড় ব্যবধানে হারতে হয়েছে সফরকারীদের।

শুক্রবার (৩০ মে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল লিটন দাসের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন শাহিবজাদা ফারহান। ৪১ বলে ৪ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ২৬ বলে ৫১, মোহাম্মদ হারিস ২৫ বলে ৪১ এবং সালমান আলী আগা ১২ বলে ১৯ রান করেন।




আরও পড়ুন :

» আইপিএল : গুজরাটকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই

» সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে যা বললেন বুলবুল


বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ৪৭ রান দিয়ে সমান ২ উইকেট নেন হাসান মাহমুদ। এছাড়া রিশাদ ৪ ওভারে ৫০ রান দিয়ে একটি উইকেট নেন।

পাহাড়সম রান তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের কল্যাণে ঝোড়ো শুরু পায় বাংলাদেশ। চতুর্থ ওভারের পঞ্চম বলে পারভেজকে ফিরিয়ে ৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন হারিস রউফ। পারভেজ (৮) ফেরার পর নিমিষেই যেন সবকিছু ওলট-পালট হয়ে যায়!

পরের ওভারেই ফাহিম আশরাফের শিকার হয়ে ফেরেন দারুণ শুরু পাওয়া তানজিদ। ১৯ বলে ৩৩ রান করে ফেরেন এই ওপেনার। শুধু আসা-যাওয়ার মধ্যেই থাকেন বাংলাদেশের ব্যাটাররা। মাঝে মেহেদি হাসান মিরাজের ১৭ বলে ২৩ এবং শেষদিকে তানজিম সাকিবের ৩১ বলে ৫০ রানের ইনিংসে ভর করে ১৪৪ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ৩টি এবং ছয়জন বোলার একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান: ২০১/৬ (২০ ওভার)
বাংলাদেশ: ১৪৪/৯ (১৯ ওভার)
ফলাফল: পাকিস্তান ৫৭ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৩১মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট