তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছে বাংলাদেশ দল। গতকাল (রোববার) একমাত্র টেস্ট দিয়ে শুরু হয়েছে এই সিরিজ। টেস্ট শেষে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ এরইমধ্যে জিম্বাবুয়েয়েতে পৌঁছে গেছে ওয়ানডে দলের সদস্যরা। তবে টেস্ট সিরিজ চলাকালেই লিটন দাসকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ।
মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পায়ের পেশিতে টান পড়েছিল লিটনের। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত হলেও, শেষ পর্যন্ত পুরো সিরিজ থেকেই ছিটকে যান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলেও জায়গা হয়েছিল তার। তবে এই সময়ের মধ্যে তার পুরোপুরি সেরে ওঠা সম্ভব নয় বলে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও, ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা ছিল তার। তবে ওয়ানডের আগে ফের তাকে নিয়ে মিলল দুঃসংবাদ। চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি লিটন। তাই সিরিজের শুরুতে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে টিম ম্যানেজমেন্ট আশা করছে, শেষ দুই ওয়ানডের আগে দলে ফিরবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, এখনও গ্রেড-ওয়ান পর্যায়ে রয়েছে লিটনের চোট। এ ধরনের ইনজুরি থেকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে ওঠার কথা লিটনের। ইতোমধ্যে দুই সপ্তাহ হয়েছে। আর এক সপ্তাহ পর লিটনের ফিটনেট টেস্ট নেওয়া হবে। সেখানে উত্তীর্ণ হলেই মাঠে ফিরতে পারবেন তিনি। তাতে প্রথম ওয়ানডে মিস করলেও দ্বিতীয় ওয়ানডে দিয়েই ফেরা হতে পারে এই ব্যাটারের।
অবশ্য ওয়ানডে সিরিজ খেলেই জিম্বাবুয়ে ছাড়বেন লিটন। টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বে দেখা যাবে না তাকে। ওয়ানডে শেষে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্য উড়াল দেবেন তিনি। এবারের আসরে গল গ্ল্যালানটসের হয়ে খেলবেন তিনি। এছাড়া বাংলাদেশ থেকে অংশ নেবেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসান।
ক্রিফোস্পোর্টস/২৯জুন২৬/বিটি



