Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ: একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

BD vs PAK Fan
বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা পাশাপাশি রেখে সমর্থকদের উল্লাস। ছবি- ক্রিকইনফো

পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে ফিরে আসা বাংলাদেশ দল রয়েছে লঙ্কা সফরে। এরই মধ্যে পাকিস্তানের বাংলাদেশে আসার সফরসূচি চূড়ান্ত হয়েছে। এবার বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে পাকিস্তান। জুলাই মাসে সিরিজটি খেলবে দুই দল।

এই সিরিজের জন্য বুধবার (২৫ জুন) চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এই সফরে খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।




আরও পড়ুন:

» সেঞ্চুরি-হাফসেঞ্চুরি ছাড়াই কলম্বোতে প্রথম দিন কাটালো বাংলাদেশ

» পাকিস্তান আসছে বাংলাদেশে, চূড়ান্ত হলো সফরসূচি


লঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এরপর তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ১৬ জুলাই দেশে ফিরবে। তারপর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পালা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে পাকিস্তান দল।

একনজরে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

তারিখ ম্যাচভেন্যুসময় (বাংলাদেশ)
২০ জুলাইপ্রথম টি-টোয়েন্টিমিরপুরসন্ধ্যা ছয়টায় শুরু
২২ জুলাইদ্বিতীয় টি-টোয়েন্টিমিরপুরসন্ধ্যা ছয়টায় শুরু
২৪ জুলাইতৃতীয় টি-টোয়েন্টিমিরপুরসন্ধ্যা ছয়টায় শুরু

ক্রিফোস্পোর্টস/২৫জুন২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট