Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ রবিবার, টিকিট মিলছে আজ থেকেই

বাংলাদেশ-পাকিস্তান ২০২১ সালের সিরিজের একটি টিকিট। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ এখনও শেষ হয়নি। এর মধ্যেই পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ। আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য আজ থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচের টিকিট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন সিরিজের টিকিট এবার সম্পূর্ণ অনলাইনে বিক্রি করবে। বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আজ থেকেই টিকিট কিনতে পারবেন দর্শকরা।

এই সিরিজের জন্য সর্বনিম্ন ৩০০ এবং ৩৫০০ টাকায় মিলছে টিকিট। সব টিকিট অনলাইনে ছাড়লেও ম্যাচের দিন যদি কোনো টিকিট অবিক্রিত থাকলে, সেগুলো স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে পাওয়া যেতে পারে। এ সংক্রান্ত তথ্য পরে বিসিবির ডিজিটাল মাধ্যমে জানানো হবে।




আরও পড়ুন :

»১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, সময়সূচি ঘোষণা

» রিয়াল মাদ্রিদের সাথে ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করলেন মদরিচ


এর আগে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছিলেন, এবার মাঠে প্রবেশের জন্য প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না। মোবাইলে ই-টিকিট দেখালেই প্রবেশ করা যাবে মাঠে। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক, ব্যাংক থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে টিকিটের মূল্য-

ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
ক্লাব হাউজ : ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি : ১,৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড : ২,৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ : ৩,৫০০ টাকা

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট