
বড় সুখবর পেল বাংলাদেশ। টি-টোয়েন্টির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে টাইগাররা। একধাপ এগিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে লাল-সবুজের জার্সিধারীরা।
আজ মঙ্গলবার (৫ মে) টি-টোয়েন্টির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সর্বশেষ ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেয়া হয়েছে।
নতুন সমীকরণে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে এক। তাতে ২২৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে লিটন দাসের দল। তবে র্যাঙ্কিংয়ে এগোনোর পেছনে শ্রীলঙ্কার বেশকিছু পয়েন্ট হারানোটাও বড় ভূমিকা রেখেছে। লঙ্কানরা ৬ পয়েন্ট হারিয়েছে। তাতে ২২১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে দলটি। তাদের চেয়ে এক পয়েন্ট কম আফগানিস্তানের। ২২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে আফগানরা।
এদিকে নতুন এই র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতে কোনো দলের অবস্থানে পরিবর্তন আসেনি। বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং পয়েন্ট ২৭৫। দুই নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৬২। ইংল্যান্ডের চেয়ে ৪ পয়েন্ট কম অস্ট্রেলিয়ার। তিনে অবস্থান করছে অজিরা
নিউজিল্যান্ড ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে। ২৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। আর ২৩৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ২০২ পয়েন্ট একাদশ স্থানে জিম্বাবুয়ে এবং ১৯৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থাবে আয়ারল্যান্ড। তবে যুক্তরাষ্ট্রের ৬ পয়েন্ট বেড়েছে। তাতে দুই ধাপ এগিয়ে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে ১৩তম স্থানে উঠে এসেছে দলটি।
ক্রিফোস্পোর্টস/৫মে২৬/বিটি



















