বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরটা নিজেদের করে নিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে নেই কোনো বিদেশি ক্রিকেটার। শীর্ষে অবস্থান করছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁ-হাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত।
বিপিএল শুরুর আগেও বেশ সমালোচিত হচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। পরে যতই ম্যাচ গড়েছে, ততই চড়াও হয়েছে তার ব্যাট। শেষ পর্যন্ত নবম আসরটা নিজের করেই নিলেন শান্ত। ১৫ ম্যাচে ৪০ গড়ে করেছেন ৫১৬ রান। সর্বোচ্চ স্কোর ৮৯ রান। ফিফটির দেখা পেয়েছেন চারটি।
এদিকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে অবস্থান রংপুরের ওপেনার রনি তালুকদার। ১৩ ম্যাচে প্রায় ৩৬ গড়ে তোলেন ৪২৫ রান। ৪০৩ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের টপঅর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়।
এছাড়া চারে রয়েছেন সাকিব আল হাসান ও পাঁচে নাসির হোসেন। ফরচুন বরিশালের দলনেতা সাকিবের সংগ্রহ ৩৭৫ রান। আর নাসির হোসেন করেছেন ৩৬৬ রান।
আরও পড়ুন: মাশরাফির সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা কুমিল্লার
ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৩/এসএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...