Connect with us
ক্রিকেট

ভারতের বোলিংয়ে খাবি খাচ্ছে বাংলাদেশ, ছন্নছাড়া ব্যাটিংলাইন

BD vs IND

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করতেই হুড়মুড় করে ভেঙে পড়লো বাংলাদেশের ব্যাটিং লাইন। ভারতের বোলিং লাইনের সামনে দাঁড়াতেই পারছে না মিরাজ-শান্তরা। একে একে ফিরে গেছেন টপঅর্ডারের ৫ ব্যাটার। রান এখনো পঞ্চাশই হয়নি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২ ওভারেই ফিরে যান দুই ব্যাটার সৌম্য ও শান্ত। পরে এক এক করে ফিরে যান মুশফিক ও মিরাজ। একটু প্রতিরোধ গড়েও ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪২ রান করেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও জাকের আলী ক্রিজে আছেন। ভারতের মোহাম্মদ শামি ও আক্সার প্যাটেল দুটি করে এবং হার্শিত রানা একটি উইকেট পেয়েছেন।




আরও পড়ুন:

» হাইভোল্টেজ ম্যাচে টস জিতলেন শান্ত, ম্যাচ জিততে পারবেন তো?

» মুশফিকের ইমামতিতে মোশতাক-রিয়াদ-মিরাজদের নামাজ আদায়


বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মেদ শামি ও হার্শাত রানা।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট