Connect with us
ক্রিকেট

নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে ভারতের গ্রুপে বাংলাদেশ, ম্যাচগুলো কবে কখন?

Bangladesh Women team
প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে কোনো টুর্নামেন্ট খেলবে বাংলােদেশ নারী দল। ছবি- ক্রিকইনফো

অবশেষে চূড়ান্ত হলো ২০২৬ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং। এবারের আসরে বাছাইপর্ব থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ১ নম্বর গ্রুপে।

ওই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইসিসি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে।

১২ জুন পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ২ নম্বর গ্রুপে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এই টুর্নামেন্ট দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা হবে বাংলাদেশ নারী দলের।



BD women

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী দল।

উদ্বোধনী ম্যাচের দুই দিন পর এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারতের বিরুদ্ধে খেলবে জ্যোতিরা। ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

দেখে নিন গ্রুপপর্বে কবে কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ

তারিখম্যাচভেন্যুসময়
১৪ জুননেদারল্যান্ডসএজবাস্টনবেলা সাড়ে ৩টা
১৭ জুনঅস্ট্রেলিয়াহেডিংলিবেলা সাড়ে ৩টা
২০ জুনপাকিস্তানসাউদাম্পটনবেলা সাড়ে ৭টা
২৫ জুনভারতওল্ড ট্রাফোর্ডবেলা সাড়ে ৭টা
২৮ জুনদক্ষিণ আফ্রিকালর্ডসবেলা সাড়ে ৩টা

দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে চারটি দল খেলবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই ওভালে হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। দুই সেমি থেকে বিজয়ী দুটি দল ফাইনাল খেলবে ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসের মাঠে।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৬/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট