Connect with us
হকি

প্রথমবার হকি বিশ্বকাপে বাংলাদেশ, গ্রুপ পর্বে কঠিন পরীক্ষা

Bangladesh youth hockey team
বাংলাদেশ যুব হকি দল। ছবি- হকি ফেডারেশন

সিনিয়র কিংবা জুনিয়র, নারী কিংবা পুরুষ– কোনো হকি বিশ্বকাপেই এর আগে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। প্রথমবারের মতো হকির বিশ্ব আসরে নাম লিখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের তামিলনাড়ুতে হতে যাওয়া অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। যেখানে তারা পড়েছে কঠিন এক গ্রুপে।

আগামী ২৮ নভেম্বর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে হকের এই বিশ্ব আসর। তার আগে সুইজারল্যান্ডের লসান শহরে হয়ে গেল টুর্নামেন্টের ড্র। প্রথমবারের মতো ২৪ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ খেলা হবে ৬ পুলে ভাগ হয়ে। যেখানে প্রতিটি পুলে থাকবে চারটি করে দল।

বাংলাদেশ যুব দল থাকছে টুর্নামেন্টের ‘এফ’ পুলে। যেখানে তাদের কঠিন প্রতিপক্ষ হিসেবে থাকছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। এছাড়াও অস্ট্রেলিয়া তিনবার হয়েছে এই যুব বিশ্বকাপের রানার্সআপ। এদিকে শিরোপা না জিতলেও টুর্নামেন্টের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে ফ্রান্সের।




আরও পড়ুন:

» অতিরিক্ত সময়ে ৩ গোল, ডি মারিয়াদের হারিয়ে কোয়ার্টারে চেলসি

» সবার আগে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলের পালমেইরাস


তাই বলাই যায়, নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো হকির বিশ্ব আসর খেলতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশ দল। গত বছর ওমানে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে বিশ্বকাপের টিকিট কাটে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। এছাড়া ৫ম স্থান নির্ধারণী লড়াইয়ে চীনকে হারায় ৬-৩ ব্যবধানে।

ক্রিফোস্পোর্টস/২৯জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in হকি