Connect with us
ক্রিকেট

নাহিদ-তাসকিনদের বোলিংয়ে দুর্দান্ত শুরু পেল বাংলাদেশ

Bangladesh got a brilliant start with the bowling of Taskin and Nahid
ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। ছবি- বিসিবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা তৈরি হয়েছে। সিরিজ নির্ধারণের লক্ষ্যে আজ (রোববার) তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এরপর বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে টাইগাররা।

রানতাড়ায় নেমে তাসকিন আহমেদ-নাহিদ রানাদের বোলিং তোপে শুরুতেই বিপদে পড়েছে পাকিস্তান। দলীয় ১৭ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। একে একে বিদায় নিয়েছেন শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও মোহাম্মদ রিজওয়ান। তিন ব্যাটারকে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে পড়েছে সফরকারীরা।

পাকিস্তানের রানতাড়ায় প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। ওভারের পঞ্চম বলে কট বিহাইন্ড হয়ে বিদায় নেন শাহিবজাদা। তার ব্যাট থেকে আসে ৫ বলে ৬ রান। পরের ওভারেই আঘাত হানেন নাহিদ। এই গতিতারকার শিকার গত ম্যাচের দুর্দান্ত পারফর্মার মাজ সাদাকাত। নাহিদের বাউন্সে বোকা বনে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৬ বলে ৫ রান।



দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচের হাল ধরতে আসেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান। তবে সুবিধা করতে পারেননি তিনিও। পরের ওভারেই দুর্দান্ত এক ডেলিভারিতে রিজওয়ানের স্টাম্প উড়িয়ে দেন তাসকিন। তাতে প্রথম তিন ওভারেই তিনটি উইকেট হারায় সফরকারীরা।

টপ অর্ডারের ব্যর্থতার পর ম্যাচের হাল ধরার চেষ্টা করছেন দুই নতুন ব্যাটার গাজী ঘৌরি ও আব্দুল সামাদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ারপ্লের ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জয়ের জন্য ২৪০ বলে ২৪৮ রান প্রয়োজন সফরকারীদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের সেঞ্চুরিতে ২৯০ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। ১০৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। এছাড়া তাওহীদ হৃদয় ৪৪ বলে ৪৮, লিটন দাস ৫১ বলে ৪১, সাইফ হাসান ৫৫ বলে ৩৬ এবং নাজমুল হোসেন শান্ত ৩৪ বলে ২৭ রান করেন। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট শিকার করে হারিস রউফ।

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট