Connect with us
ফুটবল

দুই গোলে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা

গোল করার পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি- গুগল

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের ৪১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নেপালের জালে বল পাঠালেন দশ নম্বর জার্সিধারী ফুটবলার সাহেদা আক্তার রিপা। পরে অতিরিক্ত সময়ে আরও এক গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে সহজ জয়ের স্বপ্নই খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। কেননা পুরো টুর্নামেন্টে অপরাজিত রয়েছে তারা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকেন শামসুন্নাহার-রিপারা। অবশ্য ছাড় দিয়ে কথা বলেনি নেপালও। এরপর গোলের দেখা মিলছিল না।

অতপর ম্যাচের ৪১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। মাঠের বামপ্রান্ত থেকে লম্বা পাস দেন স্বপ্না রাণী সরকার। সেটা রিসিভ করে আকলিমাকে পাস দেন শাহেদা আক্তার রিপা।



কিন্তু বক্সের ভেতরে পড়ে গিয়ে বল হারান আকলিমা। অন্যদিকে নেপালের রক্ষণভাগ শঙ্কা মুক্ত করতে গেলে বল পেয়ে যান রিপা। বক্সের ঠিক বাইরে থেকে বল পাঠিয়ে দেন নেপালের জালে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে তিনি ফরম্যাটের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল