Connect with us
ক্রিকেট

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন শান্ত, নতুন অধিনায়ক যিনি

Bangladesh gets new captain to replace Shanto in ODIs
শান্তকে সরিয়ে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হচ্ছেন মিরাজ। ছবি- সংগৃহীত

গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তর কাঁধে। তবে এবার তিন ফরম্যাটেই ভিন্ন ভিন্ন নেতৃত্বের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব হারালেন শান্ত। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন মিরাজ। সেক্ষেত্রে তিন ফরম্যাটে তিন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলবে লাল-সবুজের দল। ওয়ানডেতে মিরাজ, টেস্টে শান্ত এবং টি-টোয়েন্টিতে লিটনের নেতৃত্বে খেলবে টাইগাররা।

এর আগে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজের জন্য শান্তকে অধিনায়ক রেখেই দল ঘোষণা করেছিল বিসিবি। ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে নতুন করে আরো ১ বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্তই থাকবেন নাকি নতুন কেউ নেতৃত্বে আসবেন- এ নিয়ে ছিল জল্পনা। অবশেষে মিরাজের কাঁধে ওডিআই ফরম্যাটের দায়িত্ব তুলে দিল বিসিবি।




আরও পড়ুন:

» জুলাইয়ে ঢাকায় মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ, থাকছে না ভারত

» শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চক্র শুরু করতে চায় বাংলাদেশ


এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘ওয়ানডেতে মিরাজ ব্যাট-বলে ধারাবাহিক পারফর্মার। তার লড়াইয়ের সামর্থ্য রয়েছে। তিনি দলকে উৎসাহ দিয়ে মাঠ মাতিয়ে রাখতে পারেন। তাকে ওয়ানডের অধিনায়ক বানানোর পেছনে এগুলো ভূমিকা রেখেছে। আমাদের বিশ্বাস, এই ফরম্যাটে তিনি নিজের পরিপক্ব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেবেন।’

জাতীয় দলের নেতৃত্ব পেয়ে মিরাজ বলেন, ‘বিসিবি আমাকে এ দায়িত্ব দিয়েছে। এটা আমার জন্য অনেকে সম্মানের। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশকে নেতৃত্ব দেওয়ার। বোর্ড আমার প্রতি যে আস্থা দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০৫টি ওয়ানডে খেলেছেন মিরাজ। দলের হয়ে ব্যাট হাতে ১৬১৭ রান করেছেন তিনি। যেখান ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়া বল হাতে শিকার করেছেন ১১৭ উইকেট।

ক্রিফোস্পোর্টস/১২জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট