Connect with us
ফুটবল

ভুটান-বাহরাইনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ফুটবল

ছবি - সংগৃহীত

বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল। সাফ অনুর্ধ ১৭ টুর্নামেন্টে অংশ নিতে আজ ভুটানের থিম্পুতে পৌঁছায় বাংলাদেশ দল। তাদের সাথে একই প্লেনে ভুটানে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রাণী। তারা ভুটানের রয়েল থিম্পু ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন।

গতকাল অনুর্ধ ২৩ পুরুষ দল বাহারাইন পৌঁছাতে৷ স্থানীয় সময় বিকালে সেখানে পৌঁছে রাতেই অনুশীলনে নেমে পড়ে তারা।এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কাতারের দোহায় অবস্থান করছিলেন বসুন্ধরা কিংসের তিন ফুটবলার মজিবুর রহমান জনি, মেহেদী হাসান শ্রাবণ ও রিমন হোসেন

তারা ওখান থেকে সরাসরি বাহরাইনে অ-২৩ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। ঢাকায় এএফসি ম্যাচ খেলা আবাহনীর ফুটবলার মোরসালিন, আল আমিন দলের সঙ্গেই ঢাকা থেকে বাহরাইন গেছেন। অনূর্ধ্ব ২৩ দলের প্রস্তুতির বিদেশি যাত্রা প্রথম।



সেপ্টেম্বরে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই ভিয়েতনামে। ঐ টুর্নামেন্ট সামনে রেখে বাফুফে অ-২৩ দলকে বিদেশে প্রস্তুতির জন্য পাঠিয়েছে। বাহরাইন সফরে বাহরাইন অ-২৩ দলের সঙ্গে ১৮ ও ২২ আগস্ট দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/এমএ

Crifosports announcement

Focus

More in ফুটবল