Connect with us
ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

Bangladesh vs Pakistan_T20
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। আজ বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।

সবশেষ আরব আমিরাত সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে এই দলে কোনো পরিবর্তন আনা হয়নি। টপ অর্ডারে তানজিদ তামিম-পারভেজ ইমনদের সঙ্গে যথারীতি থাকছেন লিটন দাস। মিডলে তাওহীদ হৃদয়কে সঙ্গ দেবেন জাকের আলি ও শামিম হাসান।

বোলিং বিভাগে দুই স্পিনার ও তিন পেসারকে রেখে একাদশ সাজিয়েছেন লিটন। স্পিনে রিশাদের সঙ্গে আছেন শেখ মেহেদি। আর পেস আক্রমণে আছেন শরিফুল, হাসান ও তানজিম সাকিব।



ইনজুরির কারণে এই সিরিজে নেই সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। এছাড়া তাসকিনও ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন।


আরও পড়ুন :

» আইপিএল ২০২৫ : বৃষ্টিতে কোয়ালিফায়ার ভেসে গেলে ফাইনালে উঠবে কারা?

» মিরপুরে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা, বড় লিডের আশায় বাংলাদেশ


এদিকে পাকিস্তান দলে ফিরেছেন সাইম আইয়ুব। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হয়নি তার। এছাড়া সদ্য সমাপ্ত পিএসএল মাতানো তারকাদের নিয়েই দল সাজিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ : সালমান আলী আগা (অধিনায়ক), ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান আলী।

ক্রিফোস্পোর্টস/২৮মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট