Connect with us
ফুটবল

কাল ভুটানের মুখোমুখি বাংলাদেশ, খেলবেন হামজা-ফাহামিদুলরা?

Bangladesh faces Bhutan tomorrow
আগামীকাল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আগামীকাল বুধবার (৪ জুন) ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবেন জামাল ভূইয়ারা। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গত ৩০ মে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়। এই ক্যাম্পে যোগ দিতে ২৮ মে ঢাকায় পৌঁছান ইতালির সিরি ডি তে খেলা তরুণ ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। হ্যাভিয়ের কাবরেরা অধীনে ক্যাম্পের শুরু থেকেই অনুশীলন করেছেন ওলবিয়া কালসিওর এই লেফট ব্যাক।

এদিকে হামজা চৌধুরি ঢাকায় পৌঁছেছেন গতকাল (সোমবার)। ১১ টার দিকে দেশে এসেই বিকেলে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। ভারতের বিপক্ষে অভিষেক হওয়া এই ফুটবলার এবার বাংলাদেশের মাটিতে অভিষেকের অপেক্ষায়।




আরও পড়ুন :

» ঢাকার জ্যাম যেন লন্ডনে, সাইকেল চালিয়ে ভেন্যুতে ক্রিকেটাররা

» ১৮ বছরের আক্ষেপ ঘোচানোর আগে প্রীতির আগেবঘন বার্তা


সব ঠিক থাকলে আগামীকাল ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের মাটিতে অভিষেক হবে হামজার। তাকে খেলানোর বিষয়টি নিশ্চিত করে কোচ হ্যাভিয়ের কাবরেরা জানান, ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ফাহামিদুল ইসলামের। আগামীকালের ম্যাচে ফরোয়ার্ড লাইনে দেখা যাবে এই তরুণকে। এ প্রসঙ্গে কোচ কাবরেরা বলেন, ভুটানের বিপক্ষে নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফাহামিদুলকে মাঠে দেখা যাবে।

তবে এই ম্যাচে খেলতে পারবেন না কানাডার লিগে খেলা সামিত সোম। এখনও বাংলাদেশে আসেননি তিনি। আগামীকাল (৪ জুন) ভোরে ঢাকায় পা রাখার কথা রয়েছে তার। তাই ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচটি ডাগআউটে বসেই দেখতে হবে এই মিডফিল্ডারকে।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল