
মালদ্বীপে ২০২৬ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে। সোমবার (২৩ মার্চ) ভুটান ও নেপালের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। মঙ্গলবার (২৪ মার্চ) সাফ মিশন শুরু করবে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এবারের আসরে অংশ নিয়েছে ৭টি দল। যেখানে ‘এ’ গ্রুপে স্বাগতিক মালদ্বীপসহ রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত ও পাকিস্তান।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানী মালেতে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেল।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচের পর ২৮ মার্চ দ্বিতীয় ও শেষ ম্যাচের শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।।
এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান রয়েছে। এর পাশাপাশি রয়েছেন ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম হাসিব নওয়াজ। তাদেরকে নিয়ে ইংলিশ কোচ মার্ক কক্সের অধীনে শিরোপা জয়ের মিশনে নামছে লাল-সবুজের দল।
২০২৬ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-এর বাংলাদেশ স্কোয়াড—
গোলকিপার : মো. ইসমাইল হোসেন মাহিন, এস. পি. রাফিজ, মো. নাহিদুল ইসলাম।
ডিফেন্ডার : মো. ইউসুফ আলী, মো. আব্দুল রিয়াদ ফাহিম, আশিকুর রহমান, ডেকলান সুলিভান, সানি দাস, ইহসান হাবিব রিদুয়ান, শেখ সংগ্রাম।
মিডফিল্ডার : সামুয়েল রাক্সাম, চন্দন রায়, মো. কামাল মৃধা, নাজমুল হুদা ফয়সাল, ইব্রাহিম হাসিব নওয়াজ, মো. মিঠু চৌধুরী।
ফরোয়ার্ড : মো. মুর্শেদ আলী, শ্রী সুমন সরেন, মো. মানিক, মো. রিফাত কাজী, রোনান সুলিভান, মো. জয় আহমেদ, মোল্লাগিম আলম হিমেল।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/বিটি





















