Connect with us
ফুটবল

সিরিয়াকে ২-০ গোলে হারালো বাংলাদেশ

বাংলাদেশ বনাম সিরিয়া
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি সংগৃহীত

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই শুরু ১৩ অক্টোবর থেকে। টুর্নামেন্টটি আয়োজিত হবে জর্ডানে। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ অ-১৭ দল সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। আজ আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে রাতে অনুষ্ঠিত সিরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।

বিরতির আগে ওপ পরে একটি করে গোল করে দুটি গোল করে বাংলাদেশ। দুটি গোলই করেছে আলপী আক্তার। এদিকে আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেনি যেজন্য বাফুফে গোলদাতা ও গোলের সময়কার তথ্য প্রকাশ করতে পারেনি।

এদিকে আগামী ৯ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অবশ্য এ বছরই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আমিরাতের বিপক্ষে ম্যাচ হেরেছিল। এবার কোচ সাইফুল বারী টিটু অ-১৭ দলকে জেতাতে পারেন কিনা সেখানেই সবার চোখ থাকবে।



উল্লেখ্য, বাংলাদেশ দল আগামী ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে দুবাই ছাড়বে। কিন্তু অ-১৭ দলের তিন কোচিং স্টাফের দুবাইয়ের ভিসা জটিলতা থাকায় যেতে পারেনি। তারা এখন সরাসরি জর্ডানে পৌঁছাবেন । এদিকে এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্বে খেলতে হলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। যেখানে রয়েছে জর্ডান ও চাইনিজ তাইপের মত দল।

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল