Connect with us
ক্রিকেট

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

Bangladesh lost against Pakistan
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ছবি- পিসিবি

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও পরাজয়ের স্বাদ গ্রহণ করল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে কোন জয়ের দেখা পায়নি টাইগাররা। এতে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হলো লিটন দাসের দলকে।

গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। বড় রান তাড়া করতে নেমে তেমন কোন জটিলতায় পড়তে হয়নি স্বাগতিকদের। ১৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছিল টাইগাররা। তবে মোহাম্মদ হারিসের ঝড়ো শতরানে ভড় করে সেই টার্গেটকে মামুলি বানিয়ে ফেলে পাকিস্তান। এতে প্রতিপক্ষের ঘরের মাঠে এখন পর্যন্ত ছয় টি-টোয়েন্টি খেলেও কোনো জয়ের দেখা পেল না বাংলাদেশ।




আরও পড়ুন:

» ক্রিকেটে নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নতুন সভাপতি বুলবুল

» চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে একি করলেন সমর্থকেরা!


 

এদিন রান তাড়া করতে নেমে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ দ্রুততম ৪৫ বলে সেঞ্চুরি হাকানোর রেকর্ড গড়েছেন মোহাম্মদ হারিস। এছাড়া পাকিস্তানের প্রথম কোন নন-ওপেনার ব্যাটার হিসেবে এই শতক করেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ১০৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তানজিম তামিম ও পারভেজ ইমনের ব্যাটে ১১০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে টাইগাররা। তবে শেষ পাঁচ ওভারে মাত্র ৪৬ রান এলে দুইশ রানের গণ্ডি পার করা হয়নি লিটন-জাকেরদের।

ক্রিফোস্পোর্টস/২জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট