Connect with us
ক্রিকেট

লঙ্কান নতুন স্পিনারের ঘূর্ণি বুঝে উঠতে পারছে না বাংলাদেশ!

দলীয় পঞ্চাশের আগেই তিন উইকেট হারায় বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। গলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে ইনিংসের সূচনা হয় এনামুল হক বিজয় এবং সাদমান ইসলামের ব্যাটিংয়ের মধ্য দিয়ে।

শুরুতে দেখেশুনে খেলতে থাকেন ওপেনার এনামুল হক বিজয়। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারেই সাজঘরে ফিরে যান তিনি। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। আসিথা ফার্নান্ডোর অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি।

তারপর সতর্কতা অবলম্বন করে খেলতে থাকেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। কিন্তু নতুন স্পিনার থারিন্ডু রত্নানায়কের স্পিন ঘূর্ণিতে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে স্কোরবোর্ডে যোগ হয় ১৪ রান।




আরও পড়ুন 

»১ ম্যাচে ৩ সুপার ওভার, বিশ্ব ক্রিকেট প্রথম দেখলো

» টস জিতে ব্যাটিং বেছে নিলেন শান্ত, বাংলাদেশ একাদশে কারা?


অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে ইনিংস বড় করতে ব্যর্থ হয় মুমিনুল।নতুন সেই স্পিনার থারিন্ডুর ফাঁদে পা দেন তিনিও। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২১ রান।

দলীয় পঞ্চাশের আগেই বাংলাদেশের তিন উইকেট হারানোর মূল কারণ ছিলেন অভিষিক্ত অর্থডোক্স স্পিনার থারিন্ডু। তার ঘূর্ণিতেই পরপর সাজ ঘরে ফেরেন দুই টপঅর্ডার সাদমান ইসলাম ও মুমিনুল হক। তবে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে টাইগাররা।

তারপর ম্যাচের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহমান। তাদের ৪৫ রানের পার্টনারশিপের ওপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৯০ রান। এই স্কোর নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/এজে/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট