
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
দলের অধিনায়ক টম ল্যাথাম টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত জানান। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আগে বোলিং করতে পারায় তিনি সন্তুষ্ট। তার মতে, শুরুতে বল হাতে ভালো করতে পারলে ম্যাচে এগিয়ে থাকা সম্ভব।
এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। তার জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড দল
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জায়ডেন লেনক্স ও উইল ও’রুর্ক।
ম্যাচের শুরুতেই এখন নজর থাকবে বাংলাদেশের বোলারদের ওপর। শুরুতে উইকেট নিতে পারলে ম্যাচে চাপ তৈরি করা সম্ভব হবে। অন্যদিকে ভালো শুরু করতে চাইবে নিউজিল্যান্ডের ব্যাটাররা।
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৬/টিএ





















