Connect with us
ক্রিকেট

৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন যারা

Bangladesh Vs Zimbabwe_Toss
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচে জয় নিয়ে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর বাকী দুই ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।

চতুর্থ ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।

আজ তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।



আর বাদ পড়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া জিম্বাবুয়ের একাদশে রয়েছে দু’টি পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, ‍লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরাম, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাবা।

আরও পড়ুন:  পাঞ্জাবকে হারিয়ে পঞ্চম জয়ের দেখা পেল বেঙ্গালুরু 

ক্রিফোস্পোর্টস/১০মে২৪/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট