Connect with us
ক্রিকেট

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ, থাকছেন যারা

Bangladesh football team practice (2)
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি- বাফুফে

আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুর ম্যাচ ও তার আগে হতে যাওয়া ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একাধিক প্রবাসী তারকা ফুটবলার অন্তর্ভুক্ত করেই শক্তিশালী দল দিয়েছে বাংলাদেশ।

আগেই জানা গিয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। তাকে দলে রাখার বিষয়ে কোনো প্রকার সন্দেহ ছিল না। হয়েছে ঠিক তেমনটাই। দলে আছেন হামজা চৌধুরী সঙ্গে আছেন আরো দুই প্রবাসী ফুটবলার। তারা হচ্ছেন কানাডা প্রবাসী তারকা সামিত সোম এবং ইতালির ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম।

আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প সামনে রেখে এরই মধ্যে ঢাকা এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। জানা গেছে সামিত সোম আসতে পারেন ৪ জুন। হামজাও সিঙ্গাপুর ম্যাচের আগে যোগ দেবেন দলে।




আরও পড়ুন :

» পাকিস্তানের বিপক্ষে আজ কেমন হবে বাংলাদেশের সম্ভাব্য একাদশ?

» দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল


আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। তার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ভুটানের বিপক্ষে সেই ম্যাচ।

বাংলাদেশ দলে আছেন–

গোলরক্ষক: মিতুল মারমা, মোঃ সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ;

ডিফেন্ডার: মোঃ শাকিল আহাদ টপু, মোঃ জাহিদ হাসান শান্ত, রাহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মন ও সাদ উদ্দিন;

মিডফিল্ডার: মোঃ রিদয়, সৈয়দ শহিদ কায়েসম কিরমানী, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোম;

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।

ক্রিফোস্পোর্টস/২৮মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট