Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়, পেসার রেজাউর রহমান রাজা এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এছাড়া দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী ও রনি তালুকদার।

বুধবার (১ মার্চ) রাতে এ দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত এ দলে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী।

এদিকে চট্টগ্রামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ মিরপুর স্টেডিয়ামে। তবে তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দল এখনো ঘোষণা করা হয়নি।



বাংলাদেশ টি-টোয়েন্টি দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম।

(ক্রিফোস্পোর্টস/১মার্চ/এসএ)

Crifosports announcement

Focus

More in ক্রিকেট