Connect with us
ক্রিকেট

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

Bangladesh announce squad for the third ODI, star player returns.
তৃতীয় ওয়ানডে দিয়ে দলে ফিরেছেন তানজিম সাকিব। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রথম ধাপে দুটি ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। আজ (সোমবার) মিরপুরে শেষ হয়েছে দ্বিতীয় ওয়ানডের খেলা। এবার চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তার আগে আজ তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

তৃতীয় ও শেষ ওয়ানডের দলে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে সবশেষ পাকিস্তান সিরিজ মিস করেন এই তারকা। অবশেষে তৃতীয় ওয়ানডে দিয়ে দলে ফিরলেন এই বাঁহাতি পেসার। এর বাইরে স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে প্রথম ওয়ানডেতে ২৭ রানে হেরে যায় বাংলাদেশ। মিরপুরে নিউজিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ২৪৭ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ২২১ রানেই গুটিয়ে যায় মেহেদি হাসান মিরাজের দল।



প্রথম ম্যাচে সহজ হাতছাড়া করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছ লাল-সবুজের দল। আগে ব্যাট করতে নেমে ১৯৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৮৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মিরাজরা।

প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে সিরিজনির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড :

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট