Connect with us
ক্রিকেট

বাংলাদেশ ও নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি

bangladesh vs newzeland
বাংলাদেশ বনাম নিউজিল্যাল্ড। ছবি- গুগল

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে বেশ কিছু দুর্বলতা খুঁজে পেয়েছে দল। বিশ্বকাপের মহারণে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনার ট্রামকার্ড।

এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছে গেছে টিম নিউজিল্যান্ড। আগামী ২১ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৩ সেপ্টেম্বর আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

 



সিরিজ সূচি:
প্রথম ওয়ানডে ২১ সেপ্টেম্বর।
দ্বিতীয় ওয়ানডে ২৩ সেপ্টেম্বর।
তৃতীয় ওয়ানডে ২৬ সেপ্টেম্বর।

ম্যাচ তিনটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

আরও পড়ুন: এশিয়া কাপে হেরেও আইসিসি থেকে সুসংবাদ পেল বাবর আজমরা

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট