Connect with us
ফুটবল

ব্যালন ডি অরেও সেরা এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ। ছবি- গুগল

একের পর এক মাইল ফলক স্পর্শ করে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। এবারই প্রথম ব্যালন ডি অরের মঞ্চে পা রেখেছেন এমি এবং তার হাতেই উঠেছে সেরা গোলরক্ষকের স্বীকৃতি।

সেরা গোলরক্ষকের স্বীকৃতি হিসেবে ‘ইয়াসিন ট্রফি’ পাচ্ছেন এই আর্জেন্টাইন।নিজের ফেসবুক পেজে সোমবার রাতে এক ভিডিওবার্তা দেন এমি। সেখানেই ইয়াসিন ট্রফি জেতার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

গেল বছর অ্যাস্টন ভিলার হয়ে স্বপ্নের মতো সময় কাটিয়েছেন এমি। ৩৬ ম্যাচে ১১ ক্লিনশিটের পাশাপাশি করেছেন ৯৮ সেইভ। এছাড়া জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার। একইসাথে পেয়েছে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের সম্মান।



আরও পড়ুন: নতুন করে দুঃসংবাদের শঙ্কায় বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমএ

Crifosports announcement

Focus

More in ফুটবল