Connect with us
ক্রিকেট

৮ বছর পর এমন দিন দেখলেন বাবর আজম

Babar Azam
বাবর আজম। ছবি- সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ ব্যাটারের তালিকা থেকে ছিটকে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। ৮ বছর পর র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা হারিয়েছেন এই তারকা ব্যাটার।

টি-টোয়েন্টির সদ্য হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ৩ ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন এই তারকা ব্যাটার। তার রেটিং পয়েন্ট ৬৬১।

বাবরের একধাপ নিচেই অবস্থান মোহাম্মদ রিজওয়ানের। তিনি পিছিয়েছেন এক ধাপ। পাকিস্তানিদের মধ্যে বাবর ও রিজওয়ান দীর্ঘদিন ছিলেন সেরা দশের মধ্যে। কিন্তু রিজওয়ান সেরা দশে জায়গা হারিয়েছেন আগেই। এবার বাবর ছিটকে যাওয়ায় সেরা দশের মধ্যে এখন আর কোনো পাকিস্তানি ব্যাটার নেই।



পাকিস্তানের জার্সিতে বাবর সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আর তাকে সংক্ষিপ্ত এই ফরম্যাটে দেখা যায়নি। সবশেষ বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নতুন অধিনায়ক সালমান আলী আঘার নেতৃত্বে খেলেছিল দলটি। তবে এই সিরিজে বাবর-রিজওয়ান দুইজনকেই বাদ দেওয়া হয়েছিল।


আরও পড়ুন :

» সকালে আর্জেন্টিনা ম্যাচে মেসির খেলা নিয়ে যা বলছেন কোচ

» ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ নির্ধারণে আজ ফ্রান্সের মুখোমুখি স্পেন


মূলত সেরা ছন্দে না থাকার কারণেই দলে জায়গা হারিয়েছেন বাবর। সবশেষ পাকিস্তান সুপার লিগেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি এই ব্যাটার। ১০ ইনিংসে ৩৬ গড় ও ১২৮.৫৭ স্ট্রাইক রেটে ২৮৮ রান করেন তিনি। যেখানে তিনটি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল এই তারকার।

তবে বাবর-রিজওয়ানদের অবনতি হলেও বিশাল লাফ দিয়েছেন মোহাম্মদ হারিস। বাংলাদেশ সিরিজে দুর্দান্ত খেলা এই ব্যাটার ২১৯ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন। পাকিস্তানি ব্যাটারদের তালিকায় বাবর-রিজওয়ানদের পরেই তিনে অবস্থান এই ব্যাটারের।

ক্রিফোস্পোর্টস/৫জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট