Connect with us
ক্রিকেট

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ বাবর আজম

Babar Azam heaps praise on Nahid Rana.
রানার বোলিংয়ের প্রশংসা করেছেন বাবর আজম। ছবি- সংগৃহীত

ক’দিন আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) বাবর আজমের সঙ্গে একই দলে খেলেছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে একসঙ্গে শিরোপা উৎসবে মেতে ওঠেন তারা। এবার সেই রানার বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে উইকেট দিয়ে ফিরেছেন বাবর। 

পিএসএল ফাইনালের পরই জালমির অলরাউন্ডার অ্যারন হার্ডি বলেছিলেন, টেস্টে নাহিদকে মোকাবিলা করার জন্য মোটেও মুখিয়ে নেই বাবর। তবে প্রথম টেস্টে দুজন মুখোমুখি হননি। ইনজুরির কারণে সেই টেস্টে খেলেননি বাবর। তবে দ্বিতীয় টেস্টে ফিরেছেন বাবর। আর প্রথম ইনিংসেই রানার শিকার হয়েছেন এই ইনফর্ম ব্যাটার।

এদিন খেলতে নেমে দারুণ ব্যাটিং করেছেন বাবর। পিএসএলের ফর্ম এই টেস্টেও ধরে রেখেছেন তিনি। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে একমাত্র তিনিই ফিফটির দেখা পেয়েছেন। ফিফটি হাঁকিয়েও ভালোই খেলছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ৬৮ রানের মাথায় রানার বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই তারকা।



ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে রানার বোলিংয়ের প্রশংসা করেছেন বাবর। তার মতে রানা এখন লাল বলে বিশ্বের দ্রুততম বোলারদের একজন। তিনি বলেন, ‘নাহিদ রানা বর্তমানে লাল বলের ক্রিকেটে দ্রুততম বোলারদের মধ্যে একজন। সে খুব দারুণ খেলছে।’

বাবরের মতে নাহিদ অনেক মেধাবী একজন ক্রিকেটার। সে সামনে আরও ভালো করবে বলে মনে করেন তিনি, ‘নাহিদ খুব মেধাবী একজন ক্রিকেটার। তার বলে অনেক গতি আছে। সে প্রতিনিয়ত উন্নতি করছে এবং সামনে আরও ভালো করবে।’

সিলেটের উইকেটকে গতকালই ব্যাটিং সহায়ক বলেছিলেন পাকিস্তানের পেসার খুররম শেহজাদ। আজও বাবরও এই উইকেটকে ব্যাটিং সহায়ক বলেছেন। তিনি মনে করেন ব্যাটাররা আরও দায়িত্ব নিয়ে খেলতে পারলে ভালো কিছু হতো। বাবর বলেন, ‘সত্যি বলতে পিচ বেশ ভালো ছিল। বোলাররাও ভালো করেছে। তবে আমাদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিৎ ছিল।’

বাংলাদেশের দেয়া ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাতে টাইগাররা ১৫৬ রানের লিড পেয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৭মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট