
দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। আর তিনদিন পরেই মাঠে গড়াবে টুর্নামেন্টের একাদশ সংস্করণ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে তারকাখচিত ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ সোমবার (২৩ মার্চ) ইংরেজি ধারাভাষ্যের জন্য ১৬ সদস্যের প্যানেল ঘোষণা করেছে পিসিবি। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের আতহার আলী খান। প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে যাচ্ছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।
ইংরেজি ধারাভাষ্য প্যানেলে আরও আছেন মাইক হেইসম্যান, ডমিনিক কর্ক, মার্ক বুচার, নিক নাইট, জেপি ডুমিনির মতো বিদেশি ধারাভাষ্যকাররা। পাকিস্তানিদের মধ্যে আছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, রামিজ রাজা, আমির সোহেলরা। এর পাশাপাশি বাজিদ খান, উরুজ মুমতাজ খানের মতো জনপ্রিয় ধারাভাষ্যকার আছেন এই প্যানেলে।
উর্দু ধারাভাষ্যের জন্য ৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে পিসিবি। যেখানে শোয়েব মালিক, সালমান বাটের মতো তারকারা আছেন। এছাড়া ৪ সদস্যের উপস্থাপক প্যানেলে আছেন অস্ট্রেলিয়ার নেরোলি মিডোস ও জেস ক্রো।
একনজরে ২০২৬ পিএসএলের দ্বিভাষিক ধারাভাষ্য প্যানেল ও উপস্থাপকের তালিকা—
ইংরেজি ভাষার ধারাভাষ্যকার :
আমির সোহেল, আতহার আলী খান, বাজিদ খান, কার্লোস ব্র্যাথওয়েট, ডমিনিক কর্ক, গ্রেগ ব্লেওয়েট, জিন-পল ডুমিনি, লিসা স্থালেকার, মার্ক বুচার, মার্টিন গাপটিল, মাইকেল হেইসম্যান, নিক নাইট, রমিজ রাজা, সিকান্দার বখত, উরুজ মুমতাজ খান এবং ওয়াসিম আকরাম।
শুধুমাত্র উর্দু ভাষার ধারাভাষ্যকার :
শোয়েব মালিক, সালমান বাট, সানা মীর, শাহ ফয়সাল, আয়াজ চৌধুরী, মেরিনা ইকবাল এবং তারিক সাইদ।
উপস্থাপক :
জেস ক্রো, নেরোলি মেডোজ, সিকান্দার বখত এবং জয়নাব আব্বাস।
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৬/বিটি


















